×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১১-২৫
  • ১৭৬ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা

ভোলা–ঢাকা নৌরুটে লঞ্চ মালিকদের প্রতিদিনের কোটি টাকার আয়ের বিপরীতে যাত্রীসেবায় চরম অব্যবস্থা ও অমানবিকতার নজির দেখা গেল সোমবার (২৪ নভেম্বর)। ওই রাতে ঢাকাগামী একটি লঞ্চে স্বামীর মরদেহ নিয়ে ছাদে বসে ভোলায় ফিরতে বাধ্য হন এক শোকাহত স্ত্রী। শীতের তীব্রতা আর কষ্ট উপেক্ষা করে মরদেহের পাশে বসে থাকার সেই হৃদয়বিদারক দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

স্থানীয়দের অভিযোগ, লঞ্চ মালিকরা প্রতিনিয়ত কোটি কোটি টাকা মুনাফা করলেও এখনো কোনো লঞ্চে মরদেহ পরিবহনের জন্য নির্দিষ্ট কেবিন বা আলাদা ব্যবস্থার ব্যবস্থা করা হয়নি। ফলে প্রায়ই বিভিন্ন অসহায় পরিবারকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এটা ভোলাবাসীর জন্য অপমানজনক। একজন মৃত মানুষের মরদেহ আনার জন্য আলাদা জায়গা না রাখা অত্যন্ত দুঃখজনক।”

 সচেতন মহলের দাবি, ভোলা–ঢাকা নৌরুটের সব লঞ্চে দ্রুততম সময়ের মধ্যে মরদেহ পরিবহনের জন্য আলাদা কেবিন বা নির্ধারিত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।

ভোলাবাসীরা বলছেন—
এখন সময় এসেছে নৌপরিবহনের এই অবহেলা, অনিয়ম এবং অমানবিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat