জাতীয় ব্যুরো:
দেশের অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করতেও পুলিশ বাহিনী পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.
সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইন নিজের হাতে না তুলে নেওয়ার পরামর্শ: আইজিপি বলেন, সমাজে সুখে-শান্তিতে ও স্বাচ্ছন্দ্যে বসবাস করতে হলে কার্যকর পুলিশের উপস্থিতি অপরিহার্য। তবে স্বাধীনতা আছে বলেই যা ইচ্ছা তা করা যাবে না। তিনি সর্বসাধারণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান এবং কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোর প্রবণতা বন্ধ করতে বলেন।
মাদকে জিরো টলারেন্স: পাড়া-মহল্লায় মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জানান, মাদকের সঙ্গে কিছু অসাধু সদস্যের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে।
২৭ পুলিশ সদস্য বরখাস্ত: মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা ও অনিয়মের অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানান আইজিপি। অপরাধে যুক্ত থাকলে বাহিনীর কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।