×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১১-২৫
  • ১৬৯ বার পঠিত
মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পোরশা উপজেলার গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনার রশিদের বিরুদ্ধে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের শিক্ষার্থী–অভিভাবক ও স্থানীয়দের ৩১ জন এ অভিযোগ এনে রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জমা দেন।

অভিযোগে বলা হয়, ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে বিদ্যালয়ের ২২ বিঘা জমি, ঘর ভাড়া ও গাছ বিক্রয়সহ বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত মোট ৪০ লাখ ৮২ হাজার টাকার কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। পাশাপাশি শিক্ষকদের বিদেশযাত্রায় বিধিবর্হিভূত অনুমতি, অর্থের বিনিময়ে বি.এড ও উচ্চতর স্কেল প্রদান, এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, সরকারি বরাদ্দ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগও তুলেছেন অভিযোগকারীরা।

অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক হারুনার রশিদ দাবি করেছেন, অভিযোগগুলো ভিত্তিহীন এবং বিদ্যালয়ের আয়ব্যয় কমিটিই এসব তদারকি করে থাকে। অন্যদিকে সাবেক অভিভাবক সদস্য জায়দুর রহমান জানান, তার দায়িত্বকালীন সময়ে বড় কোনো ভাউচার দেখা যায়নি।

ইউএনও মো. রাকিবুল ইসলাম বলেন, অভিযোগের কপি হাতে পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat