×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১১-২৫
  • ১৬৬ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:


পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিধি বাস্তবায়নের লক্ষে ও নিয়োগ বিধির দাবিতে  সিরাজগঞ্জ জেলা  উপজেলা অফিসে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মোঃ রায়হানুল ইসলামের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাজমুল হকের কাছে স্মারকলিপি প্রদান করেন জেলা ও উপজেলার পরিবার কল্যান পরিদর্শিকা,পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীবৃন্দ।

   

স্মারকলিপিতে উল্লেখ্যা করা হয়,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ কর্মচারীরা সুদীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধি থেতে বঞ্চিত। নিয়োগ বিধি প্রত্যেকটি অধিদপ্তরের মৌলিক অধিকার অথচ তারা তাদের মৌলিক অধিকার থেকে  দীর্ঘ ২৬ বছর ধরে বঞ্চিত।নিয়োগ বিধি না থাকায় তারা কাঙ্খিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের একটাই দাবি নিয়োগ বিধি চাই। এটা যৌক্তিক ও মৌলিক দাবি। এছাড়াও স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়েছে এর আগেও বিভিন্ন সময় লিখিত আবেদন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেও নিয়োগ বিধি বাস্তবায়ন হয়নি। জনপ্রশাসনের মন্ত্রণালয়ের নিয়োগবিধি প্রণয়নের নিদিষ্ট পরিপত্র নির্দেশনা ও সময়সীমা থাকা স্বত্তেও অধ্যবধি প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। বরং কোয়েরির নামে নিয়োগবিধির ফাইল বারবার অধিদপ্তর থেকে মন্ত্রাণালয়ের বছরের পর বছর ঘুরপাক খাচ্ছে। আগামী ৩০ নভেম্বর মধ্যে নিয়োগবিধি বাস্তবায়নের কাযকরী পদক্ষেপ না নিলে নভেম্বর মাসের রিপোর্ট প্রদান বন্ধ,ডিসেম্বর মাসের পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ বর্জনসহ ধারাবাহিক কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে বলে স্মারকলিপিতে উল্লেখ্যা করা হয়েছে।

 

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিতি ছিলেন, সদর উপজেলা পরিবার পরকল্পনা পরিদর্শিকা হাবিবা সুলতানা,জেসমিন সুলতানা, সাকিনা আক্তার পরিবার পরকল্পনা পরিদর্শিক জুলফিকার আলী, কাইয়ুম আহমেদ ও শরিফুল ইসলাম।পরিবার কল্যান সহকারীর পক্ষে উপস্থিত ছিলেন, ফুয়ারা খাতুন,নাজমা সুলতানা ও মাসুমাসহ আরো অনেকে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat