×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১১-২৫
  • ২৩০ বার পঠিত

 কুষ্টিয়া শফিকুর রহমান শফিক 

কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ হওয়ার নয় দিন পর কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবেদুর রহমান আন্নু (৫৬) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের কবিরপুর এলাকায় পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শ্রমিকদল নেতা আন্নুর লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফরিদপুর অঞ্চলের কোতয়ালী নৌ পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলাধীন পদ্মা নদীর তীরবর্তী ডিগ্রিরচর ইউনিয়নের কবিরপুর চরের মধ্যে অজ্ঞাতনামা পুরুষ (৫০)-এর মৃতদেহ স্থানীয় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ প্রেক্ষিতে কোতয়ালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নি:) তপন নন্দী সঙ্গীয় ফোর্সসহ গতকাল সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে। নৌ পুলিশ জানায় পর্যাপ্ত আলোর অভাবে সুরতহাল প্রস্তুত করা সম্ভব হয়নি। সিআইডি টিমের সাথে কথা হয়েছে, তারা সকালে (মঙ্গলবার) আসবেন। লাশের পকেটে একটি টাচ ফোন পাওয়া গিয়েছে, যা পানিতে ভিজে অকেজো অবস্থায় আছে। ফোন/সীম সচল করার চেষ্টা অব্যাহত আছে। শরীরের কোথাও কোনো জখম পাওয়া যায়নি; তবে বাম বগলের নিচে খানিক গর্তের মতো মনে হয়েছে। এর আগে ১৬ নভেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের গোপীনাথপুর মৌজার পদ্মা নদীতে নিখোঁজ হন। নিখোজের পর থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরীর দল উদ্ধার অভিযান চালিয়ে কোন কুলকিনারা না পেয়ে অভিযান শেষ করেছে। পরের দিন ১৭ নভেম্বর আন্নুর স্ত্রী জিয়াসমিন আরা রুমা  কুষ্টিয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিহত আবেদুর রহমান আন্নু কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মৃত-মতিয়ার রহমানের ছেলে। জানা গেছে, গত ১৬ নভেম্বর সকাল ৯টার দিকে আন্নু পদ্মা নদীর হাটশ হরিপুর মোহনায় যান। সকাল ১১টার দিকে চর ভবানীপুর এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই বাল্কহেড ট্রলারের সঙ্গে তার ডিঙ্গি নৌকার ধাক্কা লাগে। এতে আন্নু ও নৌকার মাঝি পানিতে পড়ে যান। স্থানীয় জেলেরা নৌকার মাঝিকে উদ্ধার করলেও শ্রমিক নেতা আন্নুর আর খোঁজ পাওয়া যায় না। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও কোনো কুলকিনারা পান না। কয়েকদিন অভিযান চালিয়েও কোনো সন্ধান না পাওয়ায় অভিযান স্থগিত রাখা হয়। নিখোঁজ হওয়ার নয় দিন পর গতকাল সোমবার ফরিদপুর জেলার পদ্মা থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, নিখোঁজ  শ্রমিক দল নেতা আন্নুর লাশ ফরিদপুর নৌ পুলিশ উদ্ধার করেছে। পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার মর্গে পাঠিয়েছে তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat