×
সদ্য প্রাপ্ত:
ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন
  • প্রকাশিত : ২০২৫-১১-২৬
  • ১২২ বার পঠিত

 এমদাদুল হক, স্টাফ রিপোর্টার

জামালপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫। এবারের প্রতিপাদ্য “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”

বুধবার (২৬ নভেম্বর ২০২৫) পুরাতন পুলিশ লাইন্স মাঠে সপ্তাহব্যাপী প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মোহাম্মদ ইউসুপ আলী, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুরড. মোহাম্মদ আজিজুল হক, সিভিল সার্জন, জামালপুরমো হাম্মদ আলম শরীফ খান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুর, আ. ন. ম. আশরাফুল কবীর, জেলা মৎস্য কর্মকর্তা, জামালপুর, ডা. মোঃ ছানোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ অফিসার, জামালপুর

উদ্বোধনী আলোচনায় বক্তারা বলেন, দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রাণিসম্পদ খাতে বিপ্লব ঘটানো সম্ভব। এর মাধ্যমে স্থানীয় খামারিদের উৎপাদন বাড়বে এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত হবে।

অনুষ্ঠান আয়োজন করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, জামালপুর সদর, জামালপুর। সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ, জামালপুর

প্রদর্শনীতে স্থানীয় খামারিদের নানা ধরনের গবাদিপশু, হাঁস–মুরগি, দুগ্ধজাত ও প্রাণিসম্পদ প্রযুক্তি তুলে ধরা হয়েছে। সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতা সেমিনার, প্রশিক্ষণ ও খামারি অংশগ্রহণমূলক কর্মসূচিও অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat