×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৫-১১-৩০
  • ১০৯ বার পঠিত
মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

বিএনপি কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য এবং গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন— “ফ্যাসিবাদী সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ প্রয়োগের মাধ্যমে হত্যার গভীর ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে তিনি আজও বেঁচে আছেন দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য।”

শুক্রবার বিকেলে টঙ্গীর বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা বাবর আলী। ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজিজুল হক রাজু মাস্টারের সঞ্চালনায় সভায় বক্তৃতা দেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান এবং মহানগর তাঁতীদল সভাপতি তাজুল ইসলাম বেপারী।

বক্তারা অভিযোগ করেন, সরকারের দমন–পীড়ন, মিথ্যা মামলা ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশ আজ গভীর সংকটে। তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার সংগ্রাম করেছেন। তাই তাকে অন্তরীণ রেখে জনগণের কণ্ঠরোধ করা সম্ভব নয়।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat