×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-০১
  • ১৪০ বার পঠিত
বাগেরহাট প্রতিনিধি.
বাগেরহাটে ‘নিরাপদ সড়ক চাই–এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে বাসস্ট্যান্ড এলাকায় র‌্যালী শেষে দ্যা সুইট প্যালেজ হোটেলের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। র‌্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামিমসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। 
আলোচনা সভায় ‘নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামিম, প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, সহসভাপতি এস এম রাজ, ট্রাফিক পুলিশের ইন্সেপেক্টর মাজাহারুল ইসলাম, সার্জেন্ট পলাশ, ‘নিরাপদ সড়ক চাই–এর সহসভাপতি হাসিবুর রহমান, এডভোকেট সাজ্জাদ হোসেন, সহ সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিক সহ আরও অনেকে। 
আলী আকবর টুটুল বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে শুধু আইন নয়, সকলের সচেতনতা জরুরি। আমরা যদি দায়িত্বশীল হই দুর্ঘটনা অনেক কমে যাবে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামিম বলেন,  অতিরিক্ত গতি, ওভারটেকিং আর লাইসেন্সবিহীন যান চলাচলই দুর্ঘটনার বড় কারণ। সবাই নিয়ম মেনে চললে প্রাণহানি রোধ করা সম্ভব। নিরাপদ সড়ক নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব। সরকার, প্রশাসন ও নাগরিকদের সমন্বিত প্রচেষ্টায় পরিবর্তন সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat