×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১২-০১
  • ১৪৩ বার পঠিত

চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ কাঠামো নিয়ে হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ উঠিয়ে নিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার জজ। গত মঙ্গলবার আবেদন শুনানির পর চেম্বার জজ আদালত উপরোক্ত আদেশ দেয় এবং একইসাথে হাই কোর্টকে সংশ্লিষ্ট রুলটি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করারও নির্দেশ দেয়। এতে করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন ট্যারিফ আদায় শুরু করতে আইনগত আর কোনো বাধা থাকল না। গতকাল রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই ব্যাপারে সার্কুলার জারি করে নতুন ট্যারিফ আদায়ের উদ্যোগ নিয়েছে।

সূত্র জানিয়েছেবাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটি (বিএমএলএসগত ১৪ সেপ্টেম্বরের ট্যারিফ গেজেট ও ৩০ সেপ্টেম্বরের সার্কুলার চ্যালেঞ্জ করে রিটটি দাখিল করেছিল। রিট আবেদনের পর হাই কোর্টের বিচারপতি কাজী জীনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ৯ নভেম্বর নতুন ট্যারিফ এক মাসের জন্য স্থগিত করে এবং কেন এটি বাতিল ঘোষণা করা হবে না সে বিষয়ে একটি রুল জারি করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ১৫ অক্টোবর থেকে গড়ে ৪১ শতাংশ ট্যারিফ বৃদ্ধি কার্যকর করেযেখানে কিছু ক্ষেত্রে বৃদ্ধির হার ৪০০ শতাংশ পর্যন্ত পৌঁছে বলে ওই রিটে আদালতকে জানানো হয়। গত মঙ্গলবার চেম্বার জজ বিচারপতি ফারাহ মাহবুব হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ ‘ডিসপোজড অ্যান্ড স্টে ভেকেটড’ ঘোষণা করেন।

বিএমএলএস সভাপতি মহিউদ্দিন আব্দুল কাদির সাংবাদিকদের বলেনআগে স্থগিতাদেশ থাকলেও চেম্বার বিচারক এখন তা তুলে দিয়েছেন এবং রুলটি দ্রুত শুনানির নির্দেশ দিয়েছেন।

এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তর থেকে গতকাল জারি করা এক অফিস আদেশে জানানো হয়েছেহাই কোর্টের স্থগিতাদেশ সংক্রান্ত নোটিফিকেশনটি আর কার্যকর নয়। কারণ সুপ্রিম কোর্টের আদেশে স্থগিতাদেশ উঠিয়ে দেওয়া হয়েছে। ফলে ২০২৫ সালের ট্যারিফ অন গুডস অ্যান্ড ভেসেলস এটসেটরা ফর চিটাগাং পোর্ট২০২৫ বহাল রয়েছে। এতে করে চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ আদায়ের কার্যক্রম শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat