×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ১১৩ বার পঠিত

শরণখোলা বাগেরহাট প্রতিনিধিঃ 

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাহিদ হাসান। তিনি মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল চারটার দিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। 

জাহিদ হাসান নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার সন্তান। শরণখোলায় যোগদানের পূর্বে তিনি নাটোর জেলা প্রশাসনে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসনের একজন কর্মদক্ষ, সৎ ও মানবিক কর্মকর্তা হিসেবে তিনি পরিচিত।

দায়িত্ব গ্রহণের পর ইউএনও জাহিদ হাসান বলেন,
“জনগণের সেবাই আমার প্রশাসনিক দায়িত্বের মূল লক্ষ্য। শরণখোলা একটি সম্ভাবনাময় উপকূলীয় উপজেলা। দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, কৃষি উন্নয়ন, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ,এসব ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করতে চাই। আইন-শৃঙ্খলা, স্বচ্ছতা এবং সুশাসন নিশ্চিত করে একটি জনবান্ধব প্রশাসন গড়ে তোলা আমার প্রধান অঙ্গীকার।”

তিনি আরও বলেন,
“শরণখোলার মানুষের পাশে থেকে সমস্যার সমাধান করা এবং দ্রুত সেবা নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার। উন্নয়ন প্রকল্পগুলোকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে। সকলের সহযোগিতা নিয়ে একটি উন্নয়নমুখী ও দায়িত্বশীল উপজেলা প্রশাসন গড়ে তুলতে চাই।”

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা নতুন ইউএনওকে শুভেচ্ছা জানান এবং শরণখোলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে তার সহযোগিতা কামনা করেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন ইউএনও’র নেতৃত্বে জনসেবা আরও গতিশীল হবে এবং উপকূলবর্তী এই উপজেলার দীর্ঘদিনের অবহেলিত সমস্যা সমাধানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat