×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৬
  • ১২০ বার পঠিত

মোঃ রাফসান জানি, ভোলা

ভোলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫নং ফুলকাচিয়া ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)–এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) নাজমুল হাসান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে জনৈক হুমায়ন শিকদারের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে মোঃ মাকসুদ (৩৫) এবং মোঃ নয়ন (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (প্রত্যেকের কাছ থেকে ২৫টি করে) উদ্ধার করা হয়।

আটক মাকসুদ ও নয়ন দু’জনই বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫নং ফুলকাচিয়া ওয়ার্ড এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat