×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৬
  • ১৯০ বার পঠিত

স্টাফ রিপোর্টার, ভোলা

ভোলা জেলার মনপুরা উপজেলার কাজির চর এলাকায় কুখ্যাত সন্ত্রাসী স্বপন ডাকাতের ত্রাসে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সে পুরো এলাকার মানুষকে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

স্বপন ডাকাতের মূল বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলার হাজীপুর ইউনিয়নে। স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপুর এলাকায় লাগাতার চুরি–ডাকাতি ও নানা অপকর্মে জড়িত থাকার কারণে এলাকাবাসী তাকে তাড়িয়ে দেয়। এরপর সে মনপুরা উপজেলার চরকলাতি ও কাজির চর এলাকায় আশ্রয় নিয়ে নতুন করে সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তোলে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি কাজির চর এলাকায় ঘটে যায় এক নৃশংস ও অমানবিক ঘটনা। অভিযোগ রয়েছে—অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে এক নারীকে বিবস্ত্র করে গলায় জুতার মালা পরিয়ে পাড়া–মহল্লায় ঘোরানো হয়। এ ঘটনায় স্বপন ডাকাত ও তার সহযোগীদের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্বপন ডাকাত ও তার চক্রের সন্ত্রাসী কার্যক্রম চললেও প্রশাসন এখনো তাকে আইনের আওতায় আনতে পারেনি। এতে পুরো অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

ভুক্তভোগী পরিবার দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেছে—“স্বপন ডাকাতকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনা না হলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না।”

এদিকে সাধারণ মানুষও এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat