×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ১৫৭ বার পঠিত

মানিকগঞ্জ  প্রতিনিধি


মানিকগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৩ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে শনিবার রাত  ১২টা ১ মিনিটে মানিকগঞ্জ সদর উপজেলায় ভয়েজ স্কুল মাঠ  এক আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার জনাব সারোয়ার আলম।অতিরিক্ত পুলিশ সার্কেল জনাব সালাউদ্দিন

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) জনাব নাজমুল হাসান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. রবিন শীষ এবং মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার  জনাব মৌসুমী নাসরিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, জেলা ইউনিট কমান্ডার, মানিকগঞ্জ। সভাপতির বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা ১৯৭১ সালের এই দিনে মানিকগঞ্জ জেলা হানাদার মুক্ত হওয়ার ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও নতুন প্রজন্মের মাঝে ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat