×
সদ্য প্রাপ্ত:
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১৩৯ বার পঠিত

যারা হামলা চালিয়ে ও গুলি করে দেশকে অশান্তির দিকে ঠেলে দিতে চায় তাদের প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের উদ্দেশে তিনি বলেছেন, আপনারা ভাববেন না আমরা নীরব আছি, নীরব থাকবো। নীরবতার অর্থ এই না আঘাত এলে আমরা আপনাদের সালাম দিয়ে চলে যাবো। এমনটি ভাবার কোনো সুযোগ নেই।রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা হয়।

আঘাত এলে বিএনপি প্রতিরোধ করবে জানিয়ে মির্জা আব্বাস ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদির ওপর দুর্বৃত্তদের গুলির ঘটনা উল্লেখ করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, গত দুদিন যে ঘটনাটি ঘটলো একজনকে গুলি করার, এ ধরনের অপকর্ম চিহ্নিত একটি দলই করে। সেই দলটি বাংলাদেশকে কখনোই শান্তিতে থাকতে দেবে না।

বিএনপির এ প্রভাবশালী নেতা আরও বলেন, বিএনপি সব হত্যাকাণ্ড প্রতিরোধ করবে। ভাববেন না আমরা নীরব আছি, নীরব থাকবো। আঘাত এলে আমরা আপনাদের সালাম দিয়ে চলে যাবো, এ কথা ভাবার সুযোগ নেই।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একাত্তরে বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ড ছিল স্বাধীনতাবিরোধী শক্তির পরিকল্পিত নীলনকশা। বিজয়ের ঠিক দুদিন আগে (১৪ ডিসেম্বর) অত্যন্ত পরিকল্পিতভাবে নীলনকশার মাধ্যমে একটি জাতিকে সম্পূর্ণ মেধাশূন্য করে দেওয়ার চক্রান্ত ছিল সেটা।

তিনি বলেন, আজকে আমরা খুব ভালো করে জানি, তারা (বুদ্ধিজীবীদের হত্যাকারী) কারা ছিল। ইতিহাস প্রমাণ করে, তখনকার সেই রাজনৈতিক শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল—তারাই সেদিন আমাদের সূর্য সন্তানদের তুলে নিয়ে গিয়েছিল। এ বিষয়টিকে হালকা করে দেখার কোনো কারণ নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat