×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-১৫
  • ১২০ বার পঠিত
সাতক্ষীরা প্রতিনিধি

নিয়ম নীতির তোয়াক্কা না করে তালা উপজেলার খেশরা ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার অসীম কুমার হাওলাদার   এর বিরুদ্ধে নানাবিধ অনিয়ম, ঘুষ,দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় ভুমি মালিক, সেবা গ্রহীতারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে একাধিকবার মৌখিকভাবে জানিয়েও কোন কাজ হয়নি । গত ২৩/০৯/২০২৫ ইংরেজি তারিখে জাল দলিল থেকে প্রায় দুলক্ষ টাকা বিনিময়ে একটি নাম পত্তন করে দেয় যার দলিল নাম্বার  ২০১৫ ইসলামকাটি রেস্ট্রি অফিস  তাং ২১/০৪/২০১০  ও ৪৩০৯ইসলামকাটি রেজিস্ট্রি অফিস ০৪/১২/২০০৭।আগত খতিয়ান নাম্বার  ১৯৫৯,১৯৬৮ ও ৩৫১।  হোল্ডিং নং ২৫-২৪৬৪  মামলা নং ৩০০৭ ইং ২০২৫/২৬। হরিহর নগরের মৃত মোহাম্মদ এবাদুল হক শেখ ছোট বউয়ের মেয়ে স্বপ্না খাতুন কে টাকার বিনিময়ে এই নাম পত্তন করে দেয়। তার সৎ ভাই মিন্টু শেখ বলেন আমি লেখাপড়া জানিনা কাগজপত্র ভালো বুঝি না আমার বোন জাল দলিল করে আমাকে ফাঁকি দিয়ে নাম পত্তন করে নাই। 
খেশরা ইউনিয়ন  ভূমি অফিসে সেবা নিতে আসা একাধিক ভুক্তভোগী ভূমি মালিকরা জানান, অনিয়ম, ঘুষ ,দুর্নীতি, হয়রানি ,স্বেচ্ছাচারিতা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে খেশরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা অসীম কুমার হাওলাদার   সহ তার অফিসের  সহকারীর   বিরুদ্ধে। সরকারি নিয়মে নামজারীর জন্য ১১৭০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও সেখানে ক্ষেত্র বিশেষে ৯ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তহশীলদার এবং তার সাঙ্গ-পাঙ্গদের বিরুদ্ধে।
ঘুষ দিতে অস্বীকার করলে প্রথমে জমির কাগজপত্রে ভুল দেখিয়ে হয়রানি করতে থাকেন। দাবি মতে অতিরিক্ত টাকা দিলেই কাজ হয় নিমিষে। নামজারির জন্য সর্বনিম্ন ৭হাজার টাকা থেকে শুরু করে কাগজপত্র ভুল   দেখিয়ে ১০,১৫,২০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হরিয়ার নগরের আসাদুল ইসলাম শেখ বলেন দুর্নীতির দায়ে এই নায়বকে সাত মাস আগে অন্য অফিসে বদলি করা হয়েছিল, বিভিন্ন মেকানিজম করে পুনরায় পূর্বের কর্মস্থলে ফিরে আসেন। একই গ্রামের আসাদুল হক বলেন স্বৈরাচার আওয়ামী লীগের দোসর সাবেক উপজেলা চেয়ারম্যান ঘোষ সনদ কুমারের ভাগ্নে হযওয়াই প্রভাব খাটিয়ে অডেল সম্পদের মালিক হয়েছেন। নামে বেনামে করেছে  কোটি কোটি টাকার সম্পদ।  এ বিষয়ে তহশিলদার অসীম কুমার এর কাছে জানতে চাইলে বলেন আমি কোন ভুল করলে আমার কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে আপনাদের কাছে কেন তথ্য দিব। 
 এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের  নিকট জানতে চাইলে বলেন সুনির্দৃষ্ট অভিযোগ পাইছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে নায়েবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat