×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-১৫
  • ১৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

জনি হোসেন, (নীলফামারী) "করবো, সুন্দর বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে ৮ম জেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্প ফায়ার ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাম্পুরীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র,স্বাগত বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান।

এসময় বক্তারা বলেন, কাব স্কাউটদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের ক্যাম্পুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউটিং কার্যক্রম শিশু-কিশোরদের দেশপ্রেম, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।

অনুষ্ঠানে জেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, কাব স্কাউট লিডার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউটরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat