×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ১২৩ বার পঠিত
ইমরান মাজহারী, গাজীপুর জেলা প্রতিনিধি:

প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫-এর ফাইনাল খেলা সোমবার (২২ ডিসেম্বর) বেলা ৩টায় গাজীপুরের হিমারদীঘি মেঘনা মিল সংলগ্ন ব্যাংকের মাঠে অনুষ্ঠিত হয়। গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে কোনাবাড়ী জোন ও বাসন জোন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার ও গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান, এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ও সিটি কর্পোরেশনের বিভিন্ন নেতৃবৃন্দ।  উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় মাঠে দর্শকদের ব্যাপক সাড়া দেখা যায়। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। ধারাভাষ্য করেন এন আই বাবু ও উচমানগনি ৯০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভাষণ দুই শুন্য গোলে কোনাবাড়ীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাসন জোন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat