×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-০১-১৬
  • ২০৬ বার পঠিত
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশনের বন রক্ষিরা বিশেষ অভিযান চালিয়ে ২ মন (৮০ কেজি) হরিণের মাংস উদ্ধার করেছে। এ সময় ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। জানা গেছে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলামের দিক নির্দেশনায় গতকাল বুধবার (১৫ জানুয়ারী) সন্ধা ৬ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে সত্যপীরের ভারানী এলাকা হতে এই হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা গহিন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন ও বন্যপ্রানী ( সংরক্ষন ও নিরাপত্তা) আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত ব্যাক্তিদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। ইতিমধ্যে বন বিভাগের উধর্তন কর্তৃপক্ষের নির্দেশে সুন্দরবনে হরিণ শিকারীদের আটক করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয় । তারই ধারাবাহিকতায় এই মাংস উদ্ধার করা হয়েছে । এ সকল অভিযানে বিভিন্ন সময় হরিণ ধরার ফাঁদ সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়ে থাকে। হরিণ শিকারের সাথে জড়িত ব্যাক্তিদের গ্ৰেপ্তার করার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat