×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৩-০৮-১১
  • ১৯১ বার পঠিত
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় আসাদ নুরের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন কুমিল্লার জগন্নাথ দীঘি শাহী জামে মসজিদ মুসল্লিগণ। তাদের সকলের দাবি এই নাস্তিককে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে ফাঁসির দেওয়া হোক।

হযরত মুহাম্মদ (সা:) ও পবিত্র কোরআন শরীফ নিয়ে কটুক্তিকারী নাস্তিক আসাদ নুরের গ্রামের বাড়ী বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালীতে সোমবার (৭ আগস্ট ) রাত ৯ টার দিকে পুলিশ অভিযান চালিয়েছে।

হয়রত মুহাম্মদ (সঃ) ও পবিত্র কোরআন নিয়ে কটুক্তিকারী আসাদুজ্জামান আসাদ নুরকে গ্রেপ্তারের জন্য সোমবার তার বাড়ীতে অভিযান চালিয়েছে আমতলী থানা পুলিশ। কিন্তু আসাদ নুর পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি।

জানা গেছে, আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে আসাদ নুর। ২০১৭ সালে বাড়ী ত্যাগ করে। এরপর থেকে পরিবারের সাথেযোগযোগ নেই বলে দাবী করে তার পরিবার। কিন্তু তিনি দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে 'আসাদ নুর ব্লগ' থেকে কোরআন শরীফ, হয়রত মুহাম্মদ (সঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে আপলোড দিচ্ছে । এ ঘটনায় তার বিরুদ্ধে ২০২০ ও ২০২১ সালে সাইবার ট্রাইবুনালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় এবং ঢাকায় মামলা হয়।

ওই মামলা দুটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি রয়েছে। কিন্তু তিন বছরেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। গত ৪ আগষ্ট তার 'আসাদ নুর ব্লগ' থেকে হয়রত মুহাম্মদ (সঃ) ও পবিত্র কোরআন শরীফ নিয়ে কটুক্তি করে ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়। মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ভাইরাল হয়। নাস্তিক আসাদ নুরের বিচার দাবী করে
সামাজিক যোগযোগ মাধ্যম উত্তাল হয়ে উঠে। আসাদ নুরকে গ্রেপ্তার করতে সোমবার তার গ্রামের বাড়ীতে পুলিশ অভিযান চালায়। কিন্তু তাকে বাড়ীতে পায়নি।

আসাদের পরিবারের দাবী ২০১৭ সালে আসাদ নুর বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাদের সাথে কোন যোগযোগ নেই কিন্তু স্থানীয়রা দাবী করছেন আসাদের সাথে তার পরিবারের যোগাযোগ রয়েছে। আসাদের দেয়া অর্থ দিয়েই তারা জীবন যাপন করছেন। আসাদের অবস্থান তারা জানেন। কিন্তু পুলিশি হয়রানীর ভয়ে তারা সব লুকিয়ে যাচ্ছেন। তারা আরো বলেন, ২০২১ সালে আসাদ এলাকায় ফিরে এসে নিজেকে সুধরে নিয়েছে বলে দাবী করে বাড়ীতে অবস্থান নেয়। কিছু দিন পরে সে আবার বাড়ী থেকে চলে যান।
আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আসাদ নুরের বিরুদ্ধে চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া ও ঢাকায় সাইবার ট্রাইবুনালে দুইটি মামলা আছে। দুটি মামলায়ই তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে । তাকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat