×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২৩-০৮-১২
  • ২১৪ বার পঠিত
সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ট্রলার ডুবে নরসিংদীর ৭ যুবক নিখোঁজ হয়েছেন। সম্প্রতি দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ট্রলার ডুবে এ হতাহতের ঘটনা ঘটে। 

শুক্রবার রাতে তাদের নিখোঁজের খবর বাড়িতে পৌঁছলে পরিবার জুড়ে কান্নার রোল পরে। নিখোঁজ প্রত্যেকেই নরসিংদীর বেলাব উপজেলার বাসিন্দা।  

পরিচয় পাওয়া নিখোঁজ ৭ যুবক হলেন- বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (২০)একই এলাকার মৃত হাছেন আলীর ছেলে আনোয়ার হোসেন (২৫), কামাল হেসেন (৩৪),ভাটের চর গ্রামের হাসান উদ্দিনের ছেলে মাসুদ রানা (২২), দুলালকান্দি গ্রামের হারুন রশীদ রশিদের ছেলে মনির হোসেন (২২), একই এলাকার আ. মোতালিব মিয়ার ছেলে রবিউল (৩৩), টান লক্ষ্মীপুর গ্রামের মহরম আলীর ছেলে স্বাধীন মিয়া (২০) ও নিলক্ষিয়া গ্রামের আমান মিয়া (২১) । 

নিখোঁজ কামাল মিয়ার ছোট ভাই জামাল মিয়া বলেন, নিখোঁজরা ১০ থেকে ১২ লাখ টাকা খরচ করে দুলালকান্দি গ্রামের লাল মিয়া ছেলে জাকিন হোসেন এবং নুর কাসেমের স্ত্রী শাহিনুর (জাকিরের ফুফু) উক্ত দুই দালালের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে ৫-৬ মাস আগে দেশ ছাড়েন। বেশ কিছুদিন গেমঘরে রেখে গত বুধবার রাত ৮টায় ডিঙ্গি নৌকায় তুলে ইতালির পথে যাত্রা করেন, কিন্তু ৪০ মিনিট পর ডিঙ্গি নৌকা ডুবে যায়। 

জাকিরের তত্তাবধানে ১২ জন ফিরে আসলেও ৭ জন নিখোঁজ রয়ে যায়। এ তথ্য দালাল জাকির হোসেন স্থানীয় মিলন মেম্বারের মাধ্যমে আমাদের জানানো হয়। এর মধ্যে আমার ভাইও নিখোঁজ।  এদিকে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ হওয়ার খবরে দালাল জাকির হোসেন ও শাহিনুরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।তাদের পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে তারা আত্মগোপনে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বেলাব থানার ওসি মো.তানভীর আহমেদ বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। এখনো কোনো অভিযোগ আসেনি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। 

উপজেলা নির্বাহী অফিসার আয়েশা জান্নাত তাহেরা বলেন, নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। নিখোঁজের বিষয় জানতে প্রবাসী ও বৈদেশি কর্মসংস্থানে যোগাযোগ করার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat