×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-০৯-১২
  • ৩৬ বার পঠিত


দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়তে থাকা হামের প্রাদুর্ভাবে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,০১৯ জনে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে হামের রোগী শনাক্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,১৯৪ জন সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ৭ জনের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের এবং বাকিদের মধ্যে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগের ১ জন করে রয়েছেন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত ও সন্দেহভাজন মিলিয়ে হামের উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছুঁইছুঁই।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাম প্রতিরোধযোগ্য রোগ হলেও সার্বিক টিকাদান কর্মসূচিতে শিথিলতা ও সচেতনতার অভাবে পরিস্থিতি এ পর্যায়ে পৌঁছেছে। শিশুদের দ্রুততম সময়ের মধ্যে হামের টিকা দেওয়া নিশ্চিত করতে সেপ্টেম্বরের শেষভাগেই দেশজুড়ে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করার পরিকল্পনা রয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat