×
সদ্য প্রাপ্ত:
শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ: ইউনেস্কো কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৩
  • ৬২ বার পঠিত
জয়, রাজশাহী ব্যুরো

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী (মোহেদা) এর শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব মো. মুসলিম উদ্দিন চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সকাল ৯টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মরহুম আলহাজ্ব মো. মুসলিম উদ্দিন চৌধুরীর গ্রামের বাড়ি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামে। তিনি একজন ধর্মপ্রাণ ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে রাজশাহী শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এক যৌথ শোকবার্তায় রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বলেন, "আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন। আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি।
শোকবার্তাটি প্রেরণ করেন রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য ও জনসংযোগ অফিসার সুলতানা শামীমা আক্তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat