×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৪
  • ৩৩ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি

বুধবার (২৩ সেপ্টেম্বর ) মাদক পাচার ও সেবনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে বড় সাফল্য পেল হাইলাকান্দি জেলা পুলিশ।

জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৭ জনকে আটক করেছে পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে প্রকাশ, মাদকদ্রব্যের অবৈধ কারবার ও সেবনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে জেলার একাধিক স্থানে অভিযান চালানো হয়।

পৃথক অভিযানে সন্দেহভাজন মোট ১৭ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

পুলিশ প্রশাসন আরও জানান, মাদক বিরোধী এই অভিযান আগামী দিনগুলিতে ও অব্যাহত থাকবে।

মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সাধারণ মানুষকে সর্তক থাকার পাশাপাশি পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat