×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৪
  • ২৭ বার পঠিত

“বেহেশতের টিকিট বিক্রেতারা” বা ধর্মান্ধ অপশক্তিরা পুনরায় ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই রাজনৈতিক মন্তব্য করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে তাদের রানীমা দেশে আসবে, আর রাজাকাররা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে।” দেশের চলমান স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে ডেঙ্গু ও জনসংখ্যা নিয়ন্ত্রণসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন সাম্প্রতিক উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্য সেবাকে আরও জনমুখী করতে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান ও টিন বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat