×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৪
  • ১৭ বার পঠিত

সাংসদ গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনা মামলায় তাঁকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার চার দিনের প্রথম দফা রিমান্ড শেষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাঁকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির পক্ষ থেকে মূল রহস্য উদঘাটনের জন্য তাঁকে পুনরায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের সংলগ্ন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) আসামিদের গ্রেফতাদের পাশাপাশি পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat