সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুর সদর উপজেলায় বিষাক্ত দ্রব্য পান করে লাবনী আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ধুরাইল ইউনিয়নের সরদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
লাবনী আক্তার ওই এলাকার আব্বাস আলী মল্লিকের মেয়ে এবং জিলু কাজীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজ বসতঘরে বিষাক্ত দ্রব্য পান করেন লাবনী। বিষয়টি জানতে পেরে স্বজনরা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
স্বজনদের ভাষ্য, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী জিলু কাজীর সঙ্গে লাবনীর বিরোধ চলছিল। স্বামীর অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়েও তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে পারিবারিক কলহের মধ্যে লাবনী বিষাক্ত দ্রব্য পান করে থাকতে পারেন বলে স্বজনরা ধারণা করছেন।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, লাবনীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..