×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ১৮৩ বার পঠিত
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে একটি ছয়তলা ভবনের পাঁচতলার ফ্ল্যাটে বিস্ফোরণে নারী-শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে কাশিপুর ইউনিয়নের হোসাইনী নগর এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত হয়েছেন আরও দুজন। তাঁদের ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন—কাশিপুর হোসাইনী নগর এলাকার হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার (২৫), পোশাক কারখানার শ্রমিক রানা মিয়া (৩০), তাঁর স্ত্রী বিথি আক্তার (১৮) ও তাঁদের এক কন্যাশিশু। এ ছাড়া স্থানীয় ফল ব্যবসী আবু কালাম (৬০) ও জাকির হোসেন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল রাত ১২টার দিকে কাশিপুর হোসাইনী নগর এলাকার আসলাম হোসেনের মালিকানাধীন লক্ষ্মী নিবাসের পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ফ্ল্যাটের ভেতরে আগুন ধরে যায়। বিস্ফোরণে পাঁচতলার ফ্ল্যাটের দেয়াল ভেঙে নিচে পড়ে পাশের একটি আধাপাকা ঘরের চালাসহ আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। পাঁচতলার ফ্ল্যাটের আসবাবপত্রও আগুনে পুড়ে যায়। আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

ফ্ল্যাটের ভেতরে থাকা দগ্ধ চারজনসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে চিকিৎসকেরা দগ্ধ চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। আবু কালাম ও জাকির হোসেনকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

প্রতিবেশী ফরিদা বেগম বলেন, রাতে তাঁরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। তিনি ঘর থেকে বেরিয়ে দেখেন পাশের আসলাম মিয়ার পাঁচতলার ফ্ল্যাটের দেয়াল ভেঙে নিচে পড়ে গেছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ওই ফ্ল্যাটের ভেতরে গ্যাসের সিলিন্ডার দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ফখরুদ্দিন আহমেদ বলেন, দগ্ধ ও আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে ওই ফ্ল্যাটের দুই পাশের দেয়াল ভেঙে নিচের একটি টিনশেড ঘরের ওপর পড়ে। তবে ওই ঘরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণে আশপাশের ফ্ল্যাটের দরজা ও জানালার দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat