×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৬
  • ২৭ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি

শনিবার (২৬ সেপ্টেম্বর ) ভারতের নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় সন্দেহজনক ভেজাল মদ পান করে গত ২ দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে মোককচুং জেলায় ৮ জন এবং তুয়েনসাং জেলায় ১১ জন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ মদের উৎস ও সরবরাহ চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন। নাগাল্যান্ড পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ ভেসুপ্রা কেজো জানান, ঘটনার তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যায়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

সন্দেহজনক ভেজাল মদের উৎস, সরবরাহ চক্র এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করাই তদন্তকারী দলের অন্যতম লক্ষ্য। মাংকলেম্বা থানায় ভারতীয় ন্যায় সংহিতা এবং নাগাল্যান্ড লিকার টোটাল প্রহিবিশন অ্যাক্টেং অধীনে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং সন্দেহজনক ভেজাল মদ ও বাজেয়াপ্ত করা হয়েছে।  পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি মদটির উৎপাদন, পরিবহন, বিতরণ ও বিক্রির সঙ্গে কারা জড়িত, তা জানাতে তদন্ত চলছে। সন্দেহজনক মদের সম্ভাব্য উৎস সম্পর্কে রাজ্যের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে সন্দেহজনক মদ পান না করার পরামর্শ দিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat