×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-০১-৩১
  • ১৬০ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ

মার্চ মাসে বিয়ের ঠিক হয়েছিল স্কুল শিক্ষিকার। রাগে তাঁর প্রাক্তন প্রেমিক তাঁকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ) জীবন্ত পুড়িয়ে মেরেছেন বলে অভিযোগ। ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়ের ঘটনা। ক্ষেত থেকে  তরুণীর দেহ উদ্ধার হয়েছে। অভিযুক্তের শরীর ও পুড়ে গিয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই যুবকের অবস্থা ও আশঙ্কাজনক। পুলিশ সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ) স্কুল যাওয়ার সময়  তরুণীর পথ আটকে দাঁড়ান ওই যুবক। তাঁর সঙ্গে কথা বলতে চান। তরুণী রাজি না হলে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। তাঁর মাঝেই তরুণীর গায়ে পেট্রল ঢেলে যুবক আগুন জ্বালিয়ে দেন বলে অভিযোগ। আর তা করতে গিয়ে তিনি নিজেও পুড়ে যান। তরুণী চিৎকার করলে তা শুনে স্থানীয়রা ছুটে আসেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তরুণীকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তরুণীর দগ্ধ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় একাংশের দাবি, ওই তরুণীকে দীর্ঘদিন ধরে উত‍্যক্ত করছিলেন যুবক। প্রেমের প্রস্তাব ও দিয়েছিলেন। অন‍্য একজনের সঙ্গে বিয়ে ঠিক হওয়ায় চটে যান যুবক। তারপরই এই চরম পদক্ষেপ করেন। স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, আগে ওই যুবকের সঙ্গে সম্পর্ক ছিল স্কুল শিক্ষিকার। সেই সম্পর্ক ভেঙে যায়। ২ মার্চ অন‍্য একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়। তারপরেই তরুণীর গায়ে পেট্রল ঢেলে তরুণ আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat