সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি
ভারতের উত্তরপ্রদেশে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। উত্তরপ্রদেশের ফতেপুর এলাকার ঘটনা। পুলিশ এবং প্রশাসন সূত্রে খবর, সোমবার (২৮ সেপ্টেম্বর ) বিকেলে এই ঘটনা ঘটেছে ফতেপুরের মালওয়া এলাকায়।
এদিন বিকাল ৫টায় ওই বাড়িতে রান্না হচ্ছিল। সেই সময়েই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ধসে পড়ে দোতলা বাড়িটি।
ঘটনার খবর পেয়েই শুরু হয় উদ্ধার কাজ। বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে কয়েক জনকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফতেপুরের জেলাশাসক নিধি গুপ্তা ভাতস।
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করার জন্য কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ফতেপুরের পুলিশ সুপার।
পুলিশ সূত্রে প্রকাশ, ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের। আশংকাজনক অবস্থায় ২ জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনার পরেই স্থানীয় আধিকারিকদের উদ্ধার কাজ চালানো এবং পরিবারকে সব ধরণের সাহায্য করার পাশাপাশি উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এ জাতীয় আরো খবর..