×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ১৮৪ বার পঠিত
আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা ঢাকা মহানগর। দীর্ঘদিন ধরে মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি নেই। বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও কমিটি করতে না পারায় ক্ষুব্ধ দলের হাইকমান্ড। 

দুই শাখায় কমিটি পূর্ণাঙ্গ করতে দলের দুজন জ্যেষ্ঠ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়।  

জানা গেছে, আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের অধীনে বিভিন্ন শাখার কমিটি বারবার তাগিদ দেয়া সত্ত্বেও পূর্ণাঙ্গ করতে না পারায় বিষয়টি তত্ত্বাবধানে দলের দুজন সভাপতিমণ্ডলীর সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এর মধ্যে লে. কর্নেল ফারুক খান ঢাকা মহানগর উত্তর ও ড. আব্দুর রাজ্জাক দক্ষিণের বিষয়ে তত্ত্বাবধান করবেন। 

ঢাকা বিভাগের সাংগঠনিক প্রতিবেদন পেশের সময়, আওয়ামী লীগ সভাপতি ঢাকা মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা কমিটি দিতে না পারলে কমিটি ভেঙে দেওয়ারও হুঁশিয়ারি দেন। এ সময় গত ৬ আগস্ট গণভবনে অনুষ্ঠিত বর্ধিত সভায় ঢাকা মহানগর থেকে কাউকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি বলেও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। কমিটি করতে না পারার ব্যর্থতার কারণে তাদেরকে বর্ধিত সভায় বক্তব্যদান থেকে বঞ্চিত করা হয়।

ভারমুক্ত হলেন জেলা-উপজেলার নেতারা : গত ৬ আগস্ট আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় জেলা-উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পদে যারা ভারপ্রাপ্ত ছিলেন তাদেরকে ভারমুক্ত করা হয়। সেটা শনিবার দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat