×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ২৪০ বার পঠিত
চোখের অস্ত্রোপচার করালেন নুসরাত ফারিয়া। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তাঁর বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর এখন সুস্থ আছেন এই অভিনেত্রী। 

ফারিয়ার অস্ত্রোপচারের কথা নিশ্চিত করে তাঁর মা ফেরদৌসী বেগম আজ রাতে প্রথম আলোকে জানান, বেশ কিছুদিন ধরেই তার বাঁ চোখে সমস্যা হচ্ছিল। আজ সন্ধ্যার পরপরই বনানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে। রাতেই হাসপাতাল ছেড়ে বাসায় ফিরতে পারেন।

ফেরদৌসী বেগম বলেন, ‘চোখের সমস্যার কারণে কিছুদিন ধরে ও কাজ বন্ধ রেখেছে। যদিও চোখের এই সমস্যা খুব জটিল কিছু নয়। তারপরও চোখ একটা সংবেদনশীল জায়গা। এ কারণে দ্রুতই অস্ত্রোপচার করানো হয়েছে। ঘণ্টা দেড়েকের অস্ত্রোপচার সফল হয়েছে। সে পুরোপুরি সুস্থ আছে এখন।’

ফারিয়ার মা ফেরদৌসী বেগম আরও বলেন, ‘আজই আমরা ফারিয়াকে হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। চিকিৎসক বলেছেন, আজ রাতেই বাসায় নিয়ে যাওয়া যাবে। কিছুক্ষণ আগেই অস্ত্রোপচার হয়েছে। আপাতত হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে আছে। আশা করছি, আজ রাতেই ওকে বাসায় নিয়ে যেতে পারব।’

চিকিৎসকের বরাত দিয়ে ফারিয়ার পরিবার থেকে জানানো হয়েছে পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানেক লাগবে। এরপর শুটিংয়ে ফিরবেন ফারিয়া।

এদিকে আজ রাত সাড়ে ৯টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে চোখে ব্যান্ডেজ বাঁধা একটি ছবি পোস্ট করেন ফারিয়া। ধারণা করা হচ্ছে, এটি অস্ত্রোপচারের পর তোলা। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘সেরে ওঠা না পর্যন্ত বিরতি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat