×
সদ্য প্রাপ্ত:
দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি
  • প্রকাশিত : ২০২৬-১০-০৪
  • ২৩ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ৯৪ এ অবস্থিত সুপারনাভো সোসাইটির স্পাইরা টাওয়ারের ৪৩ তলা থেকে লাফ দিয়ে আত্মঘাতী হয়েছে এক যুবক। আর্থিক অনটন ও মানসিক অবসাদের জেরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

মৃত যুবকের নাম সম্ভব জৈন (৩৫)। তিনি হরিয়ানার মানেসরের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্ভব জৈন শুক্রবার (২ অক্টোবর ) অনলাইন বুকিং করে একদিনের জন্য একা ওই হাইরাইজ বিল্ডিংয়ের একটি এয়ার বিএনবিতে এসে উঠেছিলেন।

শনিবার (৩ অক্টোবর ) সকালে হঠাৎই তিনি ৪৩ তলার ব্যালকনির রেলিং টপকে বাইরের কার্নিশে চলে যান। নিচ থেকে পথচলিত জনগন ও স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে আতংকিত হয়ে পড়েন এবং সিকিউরিটি গার্ডদের খবর দেন।

এমনকি ঘটনাস্থলে এসির কাজ করতে আসা একটি টিম ও তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালায় কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি নিচে লাফ দেন।

মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়ডা থানা পুলিশ এবং ফরেনসিক দল। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারেন, গত ৪দিন ধরে নিখোঁজ ছিলেন সম্ভব। তিনি ভারী ঋন ও আর্থিক সংকটের কারণে তীব্র মানসিক চাপে ভুগছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat