×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৬-১০-০৬
  • ৩০ বার পঠিত
হাবিবুর  রহমান হবি, যশোরঃ

যশোরে আইনজীবী জুয়েল মুন্সীর বিরুদ্ধে ৪ লাখ ৩০ টাকা প্রতারনার অভিযোগে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ সাইফুজ্জামান সজিব। মঙ্গলবার প্রেসক্লাব যশোরে আয়োজিত পাল্টা সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ইছালী গ্রামের বাসিন্দা সাইফুজ্জামান সজিব। তিনি ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। চাকরিসূত্রে তিনি পাবনার ঈশ্বরদীতে অবস্থান করেন।

লিখিত বক্তব্যে সাইফুজ্জামান বলেন, ঈশ্বরদীতে বিয়ের পর স্ত্রীর সঙ্গে তার দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এ অবস্থায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাশের মনোহরপুর গ্রামের আইনজীবী জুয়েল মুন্সী তাদের বাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন।  কাবিননামা ৪ লাখ টাকা এবং খোরপোষ বাবদ আরও ৩০ হাজার টাকা দিলে তিনি সবকিছু ঠিক করে দিবেন বলে উক্ত টাকা হাতিয়ে নেন। সাইফুজ্জামানের দাবি, জুয়েলের কথায় বিশ্বাস করে তিনি ধানি জমি বন্ধক রেখে মোট ৪ লাখ ৩০ হাজার টাকা দেন। পরে জুয়েল তাকে ঈশ্বরদীতে নিয়ে গিয়ে স্ত্রী ও তার পরিবারের সদস্যদের উপস্থিতি ছাড়াই একটি তালাকনামা তার হাতে ধরিয়ে দেন। ওই তালাকনামা স্ত্রীর ঠিকানায় পাঠানোর পর সেটি জাল বলে দাবি করে তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়। সাইফুজ্জামান রেলওয়েতে চাকরি করেন।

তিনি বলেন, চাকরি হারানোর আশঙ্কায় বিষয়টি মীমাংসার জন্য তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হন। তাদের মধ্যে স্থানীয় কয়েকজন বিএনপি নেতাও ছিলেন। পরে তারা জুয়েল মুন্সীর সঙ্গে যোগাযোগ করলে তার বাসায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে জুয়েল অভিযোগ অস্বীকার করে তালাকনামাটি সঠিক বলে দাবি করেন। বিষয়টির কোনো সমাধান না হওয়ায় তারা সেখান থেকে চলে আসেন। সংবাদ সম্মেলনে সাইফুজ্জামান আরও অভিযোগ করেন, পরবর্তীতে জুয়েল তার বাবাসহ এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে যশোর আদালতে চাঁদাবাজির মামলা করেন। পাশাপাশি সংবাদ সম্মেলন করে তাদের সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেন। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন সাইফুজ্জামান। তিনি বলেন, এলাকার কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

সাইফুজ্জামানের দাবি, তার বাবা ইতোমধ্যে আদালতে প্রতারণার মামলা করেছেন এবং কোতোয়ালি থানায়ও অভিযোগ দিয়েছেন। চাকরি রক্ষার পাশাপাশি মামলা থেকে রেহাই পেতে শেষ পর্যন্ত তার বাবা অবশিষ্ট জমি বিক্রি করে পুনরায় স্ত্রীকে ৪ লাখ টাকা দেন। এ-সংক্রান্ত দুটি তালাকনামা ও অন্যান্য প্রমাণাদি তার কাছে রয়েছে বলেও জানান তিনি। তিনি আরও দাবি করেন, জুয়েলের বিরুদ্ধে এলাকায় আরও কয়েকজনকে প্রতারণার অভিযোগ রয়েছে। এদের মধ্যে রাজাপুরের লিটন, ইছালী কারিগরপাড়ার গফুর, জয়নগরের হানিফ ও পাঁচবাড়িয়ার আব্দুর রহিমের নাম উল্লেখ করেন তিনি।

এদিকে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত জুয়েল মুন্সী গত ৪ অক্টোবর প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, আসন্ন ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হতে চান এবং ইউনিয়নে তার জনপ্রিয়তা রয়েছে। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ইউনিয়নের কয়েকজন বিএনপি নেতা তালাক ও টাকা-পয়সার বিষয় সামনে এনে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেন তিনি।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে সাইফুজ্জামানের নিকটাত্মীয়দের মধ্যে সোনিয়া আক্তার কেয়া, জাবির হোসেন, সাবিনা ইয়াসমিন, লাইলী খাতুন, রোকসানা খাতুন ও গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat