×
সদ্য প্রাপ্ত:
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • প্রকাশিত : ২০২৬-১০-০৭
  • ১৬ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় চোলাই মদ তৈরির আস্তানায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার লিটার ওয়াশ ও ৫ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ। পরে জব্দ করা বিপুল পরিমাণ ওয়াশ ও মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বদলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে একটি চোলাই মদ তৈরির আস্তানা থেকে প্রায় ১ হাজার লিটার ওয়াশ, ৫ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে সেগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বদলপুর গ্রামের কিনার ছেলে বান্দন (৪৫), বান্দনের ছেলে সুজিত (২১) ও গঙ্গার ছেলে রহিন (৩৬)।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat