×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ২৫১ বার পঠিত
বহুল আলোচিত ৪৪ জন হজযাত্রীর হজের টাকা আত্মসাৎকারীর হোতা অহিদুল আলম ভূইয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রবিবার রাজধানীর শেরেবাংলা নগর এলাকায়  র‌্যাব-২ ও র‌্যাব-৯ এক যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে। আজ সোমবার সকাল সোয়া ৮ টার দিকে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানায়। 

র‌্যাব-২ এর এএসপি শিহাব করিম (সহকারী পরিচালক মিডিয়া) সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২০২৩ সালে হজ পালনে সৌদি আরবে যাওয়ার জন্য রাজধানী কুড়িল এলাকার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূইয়া তার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলাম ৪৪ জন হজ প্রার্থীর কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নেন।

কিন্তু হজে না পাঠিয়ে প্রায় তিন কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মৎসাৎ করে আত্মগোপনে চলে যান তারা। 
হজের টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা সিলেটসহ দেশের বিভিন্ন থানায় পাঁচ এর অধিক মামলা দায়ের করেন। পরবর্তীতে ঘটনাটি বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার অহিদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাতের তথ্য স্বীকার করেছেন।

মামলা হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে তিনি আত্মগোপনে ছিলেন। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat