ইসমাইল হোসেন, ফুলগাজী প্রতিনিধি:
মানবিক সহায়তার হাত বাড়িয়ে অসুস্হ টমটম চালক এয়ার আহমেদ এর পাশে ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেন ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম শামীম।
দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে ঘরে শয্যাশায়ী জীবন কাটাচ্ছেন ফেনীর ফুলগাজী উপজেলার পূর্ব নিলখী এলাকার ইনা কাজী বাড়ির বাসিন্দা মো. এয়ার আহমেদ। অসহায় এই মানুষটির পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম শামীম।
জানা গেছে, মো. এয়ার আহমেদ দীর্ঘদিন টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাঁর সংসারে রয়েছে এক মেয়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে টমটম চালিয়ে কোনো রকমে চলত তাঁর সংসার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দীর্ঘ প্রায় ছয় মাস ধরে কোমরের হাড় ক্ষয়জনিত সমস্যায় ভুগছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাঁর কোমরে দুটি প্লেট বসানো প্রয়োজন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে দীর্ঘদিন ধরে নিজ ঘরেই শয্যাশায়ী অবস্থায় দিন কাটছে তাঁর। একসময় যিনি পরিশ্রম করে পরিবারের মুখে খাবার তুলে দিতেন, আজ তিনিই অসুস্থতার কারণে অন্যের সহযোগিতার অপেক্ষায় রয়েছেন। তাঁর পরিবারে বর্তমানে উপার্জন করার মতো কেউ না থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে।
এমন অসহায় পরিস্থিতির খবর পেয়ে পূর্ব নিলখীর এয়ার আহমেদের পাশে দাঁড়িয়েছেন ফুলগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম শামীম। তাঁর এই উদ্যোগ অসহায় পরিবারের মনে নতুন আশার সঞ্চার করেছে।
সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন ও সহৃদয় মানুষের প্রতি এয়ার আহমেদের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। সম্মিলিত সহযোগিতাই পারে অসহায় এই মানুষটির চিকিৎসার পথ সুগম করতে এবং তাঁর পরিবারে স্বস্তি ফিরিয়ে আনতে।
মানুষ মানুষের জন্য—বিপদের দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের মানবিক অঙ্গীকার।
এ জাতীয় আরো খবর..