×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১১
  • ২৬ বার পঠিত

সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে  এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু নাইম।

পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, শনিবার বিকেলে মাদারীপুর সদর মডেল থানার ধুরাইল সরদারকান্দি এলাকায় আউয়াল খালাসীর বাড়ির সামনের পাকা রাস্তা থেকে মো. রাজিব মোড়ল (২৬) ও মো. রাসেল মোল্লাকে (৪০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন বিকেলে সদর থানার তরমুগুরিয়া এলাকার ইউআই স্কুল রোডসংলগ্ন কাকলী বেগমের ভাড়াটিয়া রাজিব ঢালীর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে মো. রাজিব ঢালী (৩২), রাব্বি মৃধা (২০) ও মো. বাবু মীরকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে আরও ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দুই অভিযানে মোট ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস রিলিজে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat