×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০১-৩১
  • ৩৮৩ বার পঠিত
মোঃ জনি খান মোহনগঞ্জ নেত্রকোনা:
কৃষকের গরু চুরি করে পিকআপে করে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করেছে নেত্রকোনার মোহনগঞ্জ থানা পুলিশ।
এসময় চুরি যাওয়া দুটি ষাড় ও পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। 
শুক্রবার ভোরে আটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় করা মামলায় দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। 
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলো- মোহনগঞ্জ উপজেলার বড় পাইকুরা গ্রামের
মো: আবুল কাসেম (৬০), একই উপজেলার কাজিহাটি গ্রামের মো: আক্কাছ মিয়া (৩৬) ও বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামের মো: রফিক (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  মোহনগঞ্জের ধনপুর গ্রামের এক কৃষকের দুটি ষাড় গত বৃহস্পতিবার রাতে চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে গরু উদ্ধার ও চোর গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পরে শুক্রবার ভোরে আটপাড়া এলাকা থেকে পিকআপ ভর্তি ওই দুটি ষাড় উদ্ধার করা হয়। এসময় গরু চুরির অভিযোগে পিকআপে থাকা ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি পিকআপটি জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত দুটি ষাড় গরুর মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে জানা গেছে। 
ওসি আমিনুল ইসলাম বলেন,গরু চুরির খবর পেয়েই দ্রুত উদ্ধার অভিযানে বের হয় পুলিশ। গোপন সংবাদে পাশের আটপাড়া উপজেলা থেকে পিকআপে থাকা চোরাই দুটি ষাড়সহ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। গরুগুলো বিক্রি করার জন্য বাজারের উদ্দেশ্য নিয়ে বের হয়েছিল। ওই মুহূর্তে তাদের গ্রেপ্তার করা হয়। 
তিনি আরও বলেন, গ্রেপ্তার তিন জনকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat