নিজস্ব প্রতিবেদকঃ
সারাদেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে
আজ রবিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে সর্বোচ্চ সিলেটে তিনজন, ঢাকা বিভাগে একজন, চট্টগ্রামে একজন, খুলনায় একজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়েছে
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, দেশে চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬২ জনে