×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১২
  • ২৩ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জে এসে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সোমবার (১২ অক্টোবর) তাঁর আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি নারায়ণগঞ্জে আসেন। জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে ‘A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজনের কথা রয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি প্রদান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি মো. আবু বাকের মজুমদারেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

হাসনাত আব্দুল্লাহর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উদ্দীপনা। সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat