×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-১২-০৭
  • ১২৯ বার পঠিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়ন করা হয়েছে।

আজ রবিবার (৭ ডিসেম্বর) আরএমপি কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি/পদায়ন কার্যকর করা হয়। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।  উল্লেখ্য যে, লটারির মাধ্যমে এই ১২ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।

নতুন পদায়নপ্রাপ্ত ওসিদের তালিকা নিম্নরূপ—
১। বোয়ালিয়া মডেল থানার বর্তমান ওসি জনাব মোঃ আবুল কালাম আজাদ,মতিহার থানার ওসি,২। দামকুড়া থানার ওসি জনাব মোঃ রবিউল ইসলাম, বোয়ালিয়া মডেল থানার ওসি ৩। চন্দ্রিমা থানার ওসি জনাব মোঃ আরজুন, বেলপুকুর থানার ওসি
৪। মতিহার থানার ওসি জনাব মোঃ আব্দুল মালেক, রাজপাড়া থানার ওসি
৫। কাটাখালী থানার ওসি জনাব আব্দুল মতিন  পবা থানার ওসি,৬। বেলপুকুর থানার ওসি জনাব মোঃ সুমন কাদেরী, কাটাখালী থানার ওসি ৭। শাহমখদুম থানার ওসি জনাব মাছুমা মুস্তারী এয়ারপোর্ট থানার ওসি
৮। এয়ারপোর্ট থানার ওসি জনাব মোঃ ফারুক হোসেন শাহমখদুম থানার ওসি
৯। পবা থানার ওসি জনাব মোঃ ফরহাদ আলী  কাশিয়াডাঙ্গা থানার ওসি
১০। কাশিয়াডাঙ্গা থানার ওসি জনাব মোঃ আজিজুল বারী ইবনে জলিল,দামকুড়া থানার ওসি ১১। কর্ণহার থানার ওসি জনাব মোঃ মনিরুল ইসলাম চন্দ্রিমা থানার ওসি
১২। রাজপাড়া থানার ওসি জনাব মোঃ হাবিবুর রহমান, কর্ণহার থানার ওসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত, নিরপেক্ষ ও কার্যকর করতে এই রদবদল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat