×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১৪৬ বার পঠিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধঃ 

শরণখোলা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার রায়েন্দা বাজার সংলগ্ন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শরণখোলা থানার অফিসার ইনচার্জ সমিনুল হক, শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ শরণখোলা উপজেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জমাদ্দার ও বীর মুক্তিযোদ্ধা খাদিমুল ইসলাম পুষ্পমাল্য অর্পণ করেন। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

গ্রাম পুলিশের সদস্যরা সারিবদ্ধভাবে উপস্থিত থেকে শৃঙ্খলার সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা জাতির বিবেক। তাঁদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat