×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১৩
  • ১৬ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক সমাজকর্মীকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ) ভারতের পাঞ্জাবের মানসায় খুন হলেন সমাজকর্মী পারভিন্দর সিং ঝোটা।

পুলিশ সূত্রে প্রকাশ, একটি ওষুধের দোকানে খোলাখুলি ড্রাগ বিক্রি করছিলেন তার মালিক। এর প্রতিবাদ করতেই দোকান মালিক পারভিন্দরকে গুলি করেন। সমাজমাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ওই সমাজকর্মী পাঞ্জাবে মাদক বিরোধী আন্দোলন করতেন। মানসার এক দোকানে ড্রাগ বিক্রির অভিযোগ পেয়ে সেখানে যান পারভিন্দর।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এনিয়ে একটি ভিডিও করেন তিনি। ৫ মিনিটের সেই ভিডিওতে ওই দোকানের বিক্রেতাকে প্রশ্ন করতে দেখা যায় পারভিন্দরকে। ভিডিওয়ে অন্য এক বয়স্ক ব্যক্তিকেও দেখতে পাওয়া যায়।

সমাজকর্মী দাবি করেন, ওই ব্যক্তি মানসার ওষুধের দোকান থেকে মাদক কিনছিলেন। পারভিন্দরের সঙ্গে ওই দোকানের মালিকের কথা কাটাকাটি হয়। এক সময় পকেট থেকে একটি পিস্তল বের করতেও দেখা যায় দোকানের মালিককে।

প্রায় ৪ মিনিট ধরে দোকানের মালিকের সঙ্গে ঝামেলা হয় পারভিন্দরের। আচমকাই পারভিন্দরকে লক্ষ্য করে গুলি ছোড়েন দোকানের মালিক। পারভিন্দরের হাত থেকে সঙ্গে সঙ্গে মোবাইলটি পড়ে যায়। সঙ্গে সঙ্গে লাইভটি ও বন্ধ হয়ে যায়। এমন ঘটনায় পাঞ্জাবরাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat