×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১৩
  • ১৯ বার পঠিত
সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরের শিবচরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলাবিষয়ক মহড়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ঐতিহ্যবাহী নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের মাঠে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খরিশ চন্দ্র বোস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসান, উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা তপন পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা।

দিবসটি উপলক্ষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলার কৌশল নিয়ে ব্যবহারিক মহড়া প্রদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের দুর্যোগের মুহূর্তে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, নিজেদের ও অন্যদের সুরক্ষা নিশ্চিত করা এবং প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের পদ্ধতি শেখানো হয়। মহড়ায় অংশ নিয়ে শিক্ষার্থীরা দুর্যোগ মোকাবিলায় ব্যবহারিক জ্ঞান অর্জন করে এবং এ বিষয়ে সচেতন থাকার অঙ্গীকার করে।

আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খরিশ চন্দ্র বোস বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা ফায়ার সার্ভিস অফিসের যোগাযোগ নম্বর ও দুর্যোগবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat