×
সদ্য প্রাপ্ত:
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
  • প্রকাশিত : ২০২৬-১০-১৪
  • ১৭ বার পঠিত

বিশেষ প্রতিবেদক:

কোর ব্যাংকিং সফটওয়্যার (সিবিএস) আপগ্রেডেশন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা দুই দিন সোনালী ব্যাংকের সব ধরনের ডিজিটাল লেনদেন সেবা বন্ধ থাকবে।

আজ এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ১২টা (রাত ১২:০১ মিনিট) থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা বা দুই দিন পর্যন্ত ব্যাংকের অনলাইন ও ডিজিটাল মাধ্যমভিত্তিক সেবাগুলো সাময়িকভাবে স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বন্ধ থাকাকালীন সময়ে গ্রাহকরা সোনালী ব্যাংকের মোবাইল অ্যাপ (সোনালী ই-সেবা/সোনালী ই-ওয়ালেট), এটিএম বুথ সেবা, সিডিএম (ক্যাশ ডিপোজিট মেশিন), ইন্টারনেট ব্যাংকিং এবং অন্যান্য ডিজিটাল ট্রানজেকশন সুবিধা ব্যবহার করতে পারবেন না।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। একই সঙ্গে দুই দিন পর সফটওয়্যার আপডেট কাজ সম্পন্ন হলে পুনরায় সব ধরনের সার্ভিস নির্বিঘ্নে চালু হবে বলে ব্যাংকের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। তবে এটিএম বুথ থেকে জরুরি নগদ অর্থ উত্তোলন বা ডিজিটাল লেনদেনের প্রয়োজন থাকলে রাত ১২টার আগেই গ্রাহকদের তা সেরে নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat