×
সদ্য প্রাপ্ত:
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
  • প্রকাশিত : ২০২৬-১০-১৪
  • ২৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

সাম্প্রতিক ‘৪০ দিনের যুদ্ধ’ পরবর্তী সময়ে নিজেদের অস্ত্রাগার আরও উন্নত ও আধুনিক মারণাগ্রে সমৃদ্ধ করা হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি রিভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একইসঙ্গে ভবিষ্যতে যেকোনো ধরনের মার্কিন বা বৈরী আগ্রাসনের বিরুদ্ধে তেহরান আগের চেয়ে বহুগুণ কঠোর ও জোরদার প্রতিরোধ গড়ে তুলবে বলে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে সংস্থাটি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিশেষ সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মহেব্বি এসব দাবি ও সতর্কবার্তা তুলে ধরেন।

সাক্ষাৎকারে মহেব্বি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের জন্য চরম অবাস্তব ও অযৌক্তিক একটি পদক্ষেপ হবে। তবে এটি অবাস্তব হলেও যুদ্ধের একটি বড় ঝুঁকি বা সম্ভাবনা এখনো রয়ে গেছে।

কূটনৈতিক ও সামরিক উত্তেজনার পেছনের মূল কারণ হিসেবে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির দিকে ইঙ্গিত করে তিনি মন্তব্য করেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক সাফল্য কিংবা একটি বড় 'জয়' দেখানোর উদ্দেশ্যে ট্রাম্প প্রশাসন যেকোনো ধরনের অবিবেচকের মতো সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে।

ইরানের পক্ষ থেকে আসা এই নতুন ও কড়া সতর্কবার্তা মধ্যপ্রাচ্যে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বিরাজমান ভূরাজনৈতিক উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে।

আইআরজিসির মুখপাত্র জোর দিয়ে জানান, দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইরানি সামরিক বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো ধরনের নতুন সংঘাত বা দুঃসাহস দেখালে যুক্তরাষ্ট্রকে তার উপযুক্ত মাশুল গুনতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat