×
সদ্য প্রাপ্ত:
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
  • প্রকাশিত : ২০২৬-১০-১৪
  • ২৬ বার পঠিত

বিশেষ প্রতিবেদক:

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে ঢাকা থেকে বুধবার পর্যন্ত ১০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল অথবা স্থগিত করা হয়েছে। এতে করে চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী, যাদের একটি বড় অংশই ভিসার মেয়াদ শেষের পথে থাকা প্রবাসী কর্মী।

আজ বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বেবিচক জানায়, স্থগিত ও বাতিল হওয়া ১০০টি ফ্লাইটের মধ্যে ৪১টি সরাসরি সৌদি আরবগামী এবং ৫৯টি বিভিন্ন দেশের ট্রানজিট ফ্লাইট।

সরাসরি বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ৭টি এবং সৌদিয়া এয়ারলাইন্সের ৭টি ফ্লাইট রয়েছে।

বন্ধ রিয়াদ বিমানবন্দর, বিকল্প রুটে আসন সংকট

সংকট মোকাবিলায় সরকারের নির্দেশনা অনুযায়ী বিমান বাংলাদেশসহ অন্যান্য এয়ারলাইন্সগুলো বিকল্প বিমানবন্দরের মাধ্যমে প্রবাসীদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। এ জন্য বিনামূল্যে টিকিট পরিবর্তনের সুযোগ দেওয়া হলেও বিকল্প ফ্লাইটে আসন খালি না থাকায় টিকিট রি-ইস্যু করেও অনেকে তাৎক্ষণিকভাবে যাত্রা নিশ্চিত করতে পারছেন না।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, সৌদির রাজধানী রিয়াদের ‘কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর’-এর স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়া দাম্মামের ‘কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর’-এও ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদ ও দাম্মাম রুটে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত নিজেদের সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে। তবে মদিনার ‘প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর’-এর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জেদ্দার ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর’-এ সপ্তাহের শুরুতে ব্যাঘাত ঘটলেও বর্তমানে ওঠানামা স্বাভাবিক হতে শুরু করেছে।

ফলে সরকারি নির্দেশনা মেনে এয়ারলাইন্সগুলো রিয়াদ ও দাম্মামের যাত্রীদের জেদ্দা ও মদিনাগামী বিকল্প ফ্লাইটে পাঠানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু আগে থেকেই এসব রুটে সিট বুকিং থাকায় তীব্র আসন সংকট দেখা দিয়েছে।

ভিসার মেয়াদের ভিত্তিতে অগ্রাধিকার ও ওভারবুকিং

পরিস্থিতি সামাল দিতে কৌশলগত পদক্ষেপের কথা জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা। তিনি জানান, যেসব প্রবাসী শ্রমিকের ভিসার মেয়াদ একেবারেই শেষের দিকে, ফ্রিতে টিকিট পরিবর্তনের ক্ষেত্রে তাঁদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এমনকি সিট খালি না রাখার চেষ্টা করতে গিয়ে কিছু ক্ষেত্রে ‘ওভারবুকিং’-এর পরিস্থিতিও তৈরি হচ্ছে।

তিনি আরও জানান, কারিগরি ও আসন জটিলতার কারণে গত দু-দিনে ইমিগ্রেশন পার হওয়ার পরও কয়েকজন যাত্রীকে বিমানবন্দর থেকে সাময়িকভাবে ফিরিয়ে আনতে হয়েছে। তবে তাঁদের দ্রুততম সময়ে পরবর্তী উপলব্ধ ফ্লাইটে সৌদি পাঠাতে এয়ারলাইন্সগুলো অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।

এয়ারলাইন্স সংশ্লিষ্টরা সতর্ক করে বলছেন, বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা এবং যাত্রীর পরিমাণ অনেক বেশি হওয়ায় রাতারাতি সবাইকে বিকল্প ফ্লাইটে পাঠানো সম্ভব হচ্ছে না। তবে মেয়াদের সংকট থাকা প্রবাসীদের দ্রুত সৌদি পৌঁছাতে বিশেষ সমন্বয়ের ওপর জোর দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat