ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত তিন বছর ধরে চলমান ভয়াবহ সংঘাতে এখন পর্যন্ত দুই হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী
তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির পরিবেশিত এবং ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে
সাম্প্রতিক গ্রেপ্তার: অধিকৃত পশ্চিম তীরের হেবরন গভর্নরেটের সাইর ও আল-শুয়ুখ শহর থেকে সম্প্রতি রাতের আঁধারে আরও ছয় শিশুকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী
শিশুদের ওপর নির্যাতন ও নিপীড়ন: ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির নথিপত্র অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শিশুদের লক্ষ্য করে ভয়ভীতি প্রদর্শন, নির্বিচারে গ্রেপ্তার, শারীরিক নির্যাতন, অনাহারে রাখা, পরিবারের থেকে বিচ্ছিন্ন করা এবং মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে