রাজনৈতিক প্রতিবেদক:
সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে দলীয় বিবেচনা, অনিয়ম ও ব্যাপক দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন যে, প্রকৃত সার ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় নেতা ও সংসদ সদস্যদের আত্মীয়-স্বজনদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন
‘সবার আগে বিএনপি’ নীতি: বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে কটাক্ষ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, “সবার আগে বাংলাদেশ নয়, বরং সবার আগে বিএনপি—এই নীতিতে দেশ পরিচালনা করছে সরকার।”
ডিলার নিয়োগে দুর্নীতি ও ভাগ-বাটোয়ারা: সারের ডিলার নিয়োগে যোগ্যতা ও সুনির্দিষ্ট নীতিমালার তোয়াক্কা না করে দলীয় বিবেচনাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি
তদন্ত ও শাস্তির দাবি: দলীয় সংকীর্ণ চাপের মুখে নিয়ম ভেঙে ডিলার নিয়োগের এই প্রক্রিয়ার তীব্র নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে এই দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং এর সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানান
কুমিল্লার ঘটনা প্রসঙ্গ: এছাড়া সংবাদ সম্মেলনে বিগত বুধবার কুমিল্লায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে